প্রতিমা নিরঞ্জনের সময় নৌকাডুবিতে মৃত ৫। ভয়াবহ ঘটনা মুর্শিদাবাদে।

27th October 2020 12:19 pm News
প্রতিমা নিরঞ্জনের সময় নৌকাডুবিতে মৃত ৫। ভয়াবহ ঘটনা মুর্শিদাবাদে।


বেজে উঠেছে বিষাদের সুর। এবার ফিরে যাওয়ার পালা মা দূর্গার। কিন্তু এই বিষাদের মাঝেই ভয়াবহ একটি ঘটনা ঘটে গেল মুর্শিদাবাদে। মুর্শিদাবাদের বেলডাঙায় জোড়া নৌকাডুবিতে প্রাণ হারিয়েছেন à§« জন মানুষ। 

গতকাল দশমীর দিন বিকেল বেলায় বেলডাঙ্গার ডুমনিদহ বিলে জোড়া নৌকা থেকে প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি চলছিল। সেই সময় হঠাৎ ঘটে দুর্ঘটনা। ভিড়ে ঠাসা নৌকায় টাল সামলাতে না পেরে উল্টে যায় দুটি নৌকাই। প্রতিমা সমেত নৌকায় স্থিত মানুষজন সটান গিয়ে পড়েন বিলের অথৈ জলে । স্থানীয়দের সূত্রে জানা গিয়েছে যে দুই নৌকায় অন্তত ৩০ থেকে ৪০ জন মানুষ ছিলেন। এত সংখ্যায় মানুষজন জলে পড়ে যাওয়ায়  à¦¤à§‹à¦²à¦ªà¦¾à¦¡à¦¼ শুরু হয়। অনেকেই সাঁতরে পারে উঠে আসেন। কিন্তু রাত হতেই আস্তে আস্তে উদ্ধার হতে থাকে নিখোঁজ পাঁচজনের মৃতদেহ। 

সাঁতরে পাড়ে ওঠা একজন জানিয়েছেন, প্রতিমা নিরঞ্জনের সময় ভারী প্রতিমা নৌকার এক ধার দিয়ে নিরঞ্জন করতে গিয়ে নৌকার ভার একদিকে পড়লে নৌকাটি যাত্রী সমেত উল্টে যায়। 
সাড়ে তিনশো বছরের ঐতিহ্যবাহী এই হাজরা বাড়ির পুজোয় এধরনের দুঃখজনক ঘটনা সকলেই অত্যন্ত ভারাক্রান্ত হয়ে পড়েছেন। 
তবে অনেকেই অনুমান করেছেন, নৌকা উল্টে যাওয়ার ফলে ভারী প্রতিমার কাঠামোর নিচে চাপা পড়ে মৃত্যু হয়েছে ওই পাঁচ জনের। 
আবার সাঁতার না জানার ফলেও ডুবে মৃত্যু হতে পারে। 

দেহ গুলিকে ময়না তদন্তে পাঠানো হয়েছে। সমগ্র এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।





Others News

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।


এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে রাজস্থানের অন্তর্গত বাগের গ্রামে। এক মহিলাকে ধর্ষণ করার দায়ে অভিযুক্ত এক যুবককে সম্পূর্ণ নগ্ন করে তার গলায় জুতার মালা দিয়ে প্রকাশ্যে সারা গ্রাম ঘোরানো অভিযোগ উঠেছে। ওই যুবক অভিযোগ করেছে কোন রকম প্রমাণ ছাড়াই তাকে নির্যাতন করেছে গ্রামবাসীরা, যুবককে এইভাবে নির্যাতন করার জন্য,  à¦ªà§à¦°à¦¾à¦¯à¦¼ ৯ জন গ্রামবাসীকে আটক করেছে পুলিশ। 

নিগৃহীত যুবকের নাম রাকেশ রাঠোর। তার বয়স প্রায় ২৯ বছর। জানা গিয়েছে ওই গ্রামের ওই মহিলার বাড়িতে গিয়েছিল রাকেশ। বাড়ি থেকে বেরোনোর সময় তাকে নাকি হাতেনাতে ধরে ফেলেন ওই মহিলার স্বামী এবং রাকেশকে রীতিমতো হুমকি দিয়ে ছেড়ে দেয়। ‌কিন্তু পরের দিন সকাল বেলায় আবার বেশ কয়েকজন লোক নিয়ে এসে রাকেশের বাড়িতে ঢুকে পড়েন ওই মহিলার স্বামী। তার স্ত্রীকে ধর্ষণ করেছে রাকেশ এই অভিযোগের ভিত্তিতে রাকেশ কে মারধর করেন ওই মহিলার স্বামী এবং তার সাথে থাকা লোকজন, তারপরই রাকেশকে সম্পূর্ণ নগ্ন করে গোটা গ্রাম ঘোরানো হয়। 

এর পরেই ওই যুবক থানায় অভিযোগ জানায় ‌ । ওই যুবক ওই গ্রাম পঞ্চায়েতের সরকারি প্রজেক্ট এর সুপারভাইজার। তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে এই অভিযোগ করে পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করে ওই যুবক। পুলিশ তৎপর হয় এই ঘটনায় যদিও ওই মহিলার বয়ান এখনো পায়নি পুলিশ। তবে ওই যুবকের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় মোট ৯ জন গ্রামবাসীকে।