উত্তরপ্রদেশে শুরু হয়েছে মিশন শক্তি। ১৪ ধর্ষকের ফাঁসির আদেশ এবং আরো কুড়ি জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হল।

21st October 2020 11:55 am News
উত্তরপ্রদেশে শুরু হয়েছে মিশন শক্তি। ১৪ ধর্ষকের ফাঁসির আদেশ এবং আরো কুড়ি জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হল।


সারা ভারতের মধ্যে উত্তরপ্রদেশের প্রশাসনিক ব্যবস্থা নিয়ে বর্তমানে যথেষ্ট প্রশ্ন উঠতে শুরু করেছে। সম্প্রতি উত্তরপ্রদেশের বুকে হয়ে গিয়েছে দুটি বড় মর্মান্তিক ঘটনা। হাথরাস এর গণধর্ষণ কাণ্ড সারা ভারত কে নাড়িয়ে দিয়েছে। তার পরেই ঘটে গিয়েছে বলরামপুরে আরেকটি গণধর্ষণ এবং হত্যার ঘটনা। হাথরাসের নির্যাতিতার মৃত্যুর পর সারা ভারতের মানুষজন উত্তর প্রদেশ সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিল। তারপরেই উত্তরপ্রদেশের ঘটে যাওয়া আরো বেশ কয়েকটি ন্যাক্কারজনক ঘটনায় মুখ পুড়েছিলো যোগী সরকারের। এবার হারিয়ে ফেলা সম্মান পুনরুদ্ধারের জন্য কোমর বেঁধে নেমেছেন যোগী সরকার। যোগী আদিত্যনাথ এর সরকার শুরু করেছে 'মিশন শক্তি'। 

উত্তরপ্রদেশের বুকে নারী এবং শিশুদের উপর ঘটে যাওয়া অত্যাচারের বিরুদ্ধে এবার জোরদার ব্যবস্থা নিতে শুরু করেছে উত্তর প্রদেশ প্রশাসন। জানা গিয়েছে নারী-নিগ্রহ এবং শিশু নিগ্রহের ঘটনায় এখনও পর্যন্ত ১৪ জন অপরাধীকে ফাঁসির সাজা দেওয়া হয়েছে। 

এবং সেই সাথে মিশন শক্তি অন্তর্গত এই প্রকল্পে প্রায় ১১ টি মামলায় মোট ২০ জন অপরাধীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। 

এছাড়া আরও জানা গিয়েছে ৮ টি মামলায় মোট ২২ জন অপরাধীকে কারাদন্ডে দন্ডিত করা হয়েছে। এছাড়াও রাজ্যের মধ্যে ৮৮ টি মামলায় মোট ১১৭ জন অপরাধীর জামিনের আবেদন নাকচ করেছে আদালত। মিশন শক্তি অনুযায়ী বহু অপরাধীকে চিহ্নিত করে তাদেরকে রীতিমতো গ্রেফতার করা হচ্ছে। বিচার প্রক্রিয়া অত্যন্ত দ্রুত করা হচ্ছে বলে জানা গিয়েছে। উত্তরপ্রদেশের স্বরাষ্ট্রসচিব বলেছেন, "যাতে প্রতিটি অপরাধীর সঠিক বিচার হয় তা প্রচেষ্টা করবে উত্তরপ্রদেশ সরকার।





Others News

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।


এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে রাজস্থানের অন্তর্গত বাগের গ্রামে। এক মহিলাকে ধর্ষণ করার দায়ে অভিযুক্ত এক যুবককে সম্পূর্ণ নগ্ন করে তার গলায় জুতার মালা দিয়ে প্রকাশ্যে সারা গ্রাম ঘোরানো অভিযোগ উঠেছে। ওই যুবক অভিযোগ করেছে কোন রকম প্রমাণ ছাড়াই তাকে নির্যাতন করেছে গ্রামবাসীরা, যুবককে এইভাবে নির্যাতন করার জন্য,  প্রায় ৯ জন গ্রামবাসীকে আটক করেছে পুলিশ। 

নিগৃহীত যুবকের নাম রাকেশ রাঠোর। তার বয়স প্রায় ২৯ বছর। জানা গিয়েছে ওই গ্রামের ওই মহিলার বাড়িতে গিয়েছিল রাকেশ। বাড়ি থেকে বেরোনোর সময় তাকে নাকি হাতেনাতে ধরে ফেলেন ওই মহিলার স্বামী এবং রাকেশকে রীতিমতো হুমকি দিয়ে ছেড়ে দেয়। ‌কিন্তু পরের দিন সকাল বেলায় আবার বেশ কয়েকজন লোক নিয়ে এসে রাকেশের বাড়িতে ঢুকে পড়েন ওই মহিলার স্বামী। তার স্ত্রীকে ধর্ষণ করেছে রাকেশ এই অভিযোগের ভিত্তিতে রাকেশ কে মারধর করেন ওই মহিলার স্বামী এবং তার সাথে থাকা লোকজন, তারপরই রাকেশকে সম্পূর্ণ নগ্ন করে গোটা গ্রাম ঘোরানো হয়। 

এর পরেই ওই যুবক থানায় অভিযোগ জানায় ‌ । ওই যুবক ওই গ্রাম পঞ্চায়েতের সরকারি প্রজেক্ট এর সুপারভাইজার। তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে এই অভিযোগ করে পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করে ওই যুবক। পুলিশ তৎপর হয় এই ঘটনায় যদিও ওই মহিলার বয়ান এখনো পায়নি পুলিশ। তবে ওই যুবকের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় মোট ৯ জন গ্রামবাসীকে।