স্ত্রী এবং মেয়েকে খুন করে দেহ ২২ টুকরো করে নির্লিপ্ত ভাবে পাড়ায় আড্ডা গুণধর ব্যাক্তির। হলনা শেষরক্ষা।

19th October 2020 3:27 pm News
স্ত্রী এবং মেয়েকে খুন করে দেহ ২২ টুকরো করে নির্লিপ্ত ভাবে পাড়ায় আড্ডা গুণধর ব্যাক্তির। হলনা শেষরক্ষা।


বর্তমানে সারা ভারত জুড়ে সন্ত্রাসের রাজত্ব চালাচ্ছে করোনা ভাইরাস। এখনো পর্যন্ত বহু মানুষ প্রাণ হারিয়েছেন এই ভাইরাসের কবলে পড়ে। কিন্তু এরকম ভয়াবহ পরিস্থিতির মধ্যেও অপরাধ জগতের অপরাধ প্রবণতা কমেনি একটুও। বরং দিনের পর দিন বাংলার বুকে বেড়ে চলেছে দুষ্কৃতীদের দৌরাত্ম্য। ঠিক এ রকমই একটি ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের রেওয়া জেলায়। গত বৃহস্পতিবার নিজের স্ত্রী এবং এক বছরের একরত্তি মেয়েকে খুন করে, তাদের দেহ ২২ টুকরো করলো এক ব্যাক্তি। এই ঘটনায় সারা মধ্যপ্রদেশ জুড়ে অত্যন্ত চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। 

জানা গিয়েছে ওই অভিযুক্ত পিশাচ ব্যাক্তির নাম চান্দালাল  à¦¸à¦¾à¦•েত। নিজের স্ত্রীর সঙ্গে অন্য কারো সম্পর্ক রয়েছে এরকম সন্দেহ করতো চান্দালাল। এর আগে বছর সাতেক আগে তার প্রথম স্ত্রী মারা যাওয়ার পরে সে তার বিধবা ভ্রাতৃবধূকে বিয়ে করে। তার এক বছরের একটি মেয়ে রয়েছে। স্ত্রীকে সন্দেহবশত খুন করে সাকেত। তারপর তার একরত্তি শিশুকন্যাকেও রেহাই দেয়নি এই নরপিশাচ। তারপর আবার দেহ দুটিকে সে ২২ টি টুকরো করে। তারপর একটি কাপড়ের পুঁটলি তে সেই টুকরো গুলি রেখে দেয় সাকেত। তারপর দিনভর পাড়ায় নির্লিপ্ত ভাবে আড্ডা দেয় সাকেত। তাকে দেখে বোঝার উপায় ছিলো না যে কতবড় কান্ড ঘটিয়ে বসে আছে সে। রাত হতেই সে ওই দেহের টুকরো  à¦¨à¦¿à¦¯à¦¼à§‡ বের হয় ফেলে দেওয়ার জন্য। কিন্তু সেই দেহাংশ গুলো পচে গিয়ে ততক্ষণে গন্ধ বেরোতে শুরু করেছিলো। গ্রামের কয়েকজন ব্যাক্তি রাতে পুঁটলি সহ সাকেতকে দেখে। দুর্গন্ধ পেয়ে তারা সাকেতকে চেপে ধরে। তখনই এই বিষয়টি পরিষ্কার হয় সকলের কাছে। সকলেই এই নারকীয় হত্যাকান্ড দেখে স্তম্ভিত হয়ে গিয়েছেন। 
পুলিশ গ্রেপ্তার করেছে সাকেতকে। এলাকাবাসী সাকেতের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছে।





Others News

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।


এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে রাজস্থানের অন্তর্গত বাগের গ্রামে। এক মহিলাকে ধর্ষণ করার দায়ে অভিযুক্ত এক যুবককে সম্পূর্ণ নগ্ন করে তার গলায় জুতার মালা দিয়ে প্রকাশ্যে সারা গ্রাম ঘোরানো অভিযোগ উঠেছে। ওই যুবক অভিযোগ করেছে কোন রকম প্রমাণ ছাড়াই তাকে নির্যাতন করেছে গ্রামবাসীরা, যুবককে এইভাবে নির্যাতন করার জন্য,  à¦ªà§à¦°à¦¾à¦¯à¦¼ ৯ জন গ্রামবাসীকে আটক করেছে পুলিশ। 

নিগৃহীত যুবকের নাম রাকেশ রাঠোর। তার বয়স প্রায় ২৯ বছর। জানা গিয়েছে ওই গ্রামের ওই মহিলার বাড়িতে গিয়েছিল রাকেশ। বাড়ি থেকে বেরোনোর সময় তাকে নাকি হাতেনাতে ধরে ফেলেন ওই মহিলার স্বামী এবং রাকেশকে রীতিমতো হুমকি দিয়ে ছেড়ে দেয়। ‌কিন্তু পরের দিন সকাল বেলায় আবার বেশ কয়েকজন লোক নিয়ে এসে রাকেশের বাড়িতে ঢুকে পড়েন ওই মহিলার স্বামী। তার স্ত্রীকে ধর্ষণ করেছে রাকেশ এই অভিযোগের ভিত্তিতে রাকেশ কে মারধর করেন ওই মহিলার স্বামী এবং তার সাথে থাকা লোকজন, তারপরই রাকেশকে সম্পূর্ণ নগ্ন করে গোটা গ্রাম ঘোরানো হয়। 

এর পরেই ওই যুবক থানায় অভিযোগ জানায় ‌ । ওই যুবক ওই গ্রাম পঞ্চায়েতের সরকারি প্রজেক্ট এর সুপারভাইজার। তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে এই অভিযোগ করে পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করে ওই যুবক। পুলিশ তৎপর হয় এই ঘটনায় যদিও ওই মহিলার বয়ান এখনো পায়নি পুলিশ। তবে ওই যুবকের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় মোট ৯ জন গ্রামবাসীকে।