বাড়ির পুরোহিতের সঙ্গে প্রেমের সম্পর্কে বাধা। বৌমার হাতে খুন শাশুড়ি।

10th October 2020 5:26 pm News
বাড়ির পুরোহিতের সঙ্গে প্রেমের সম্পর্কে বাধা। বৌমার হাতে খুন শাশুড়ি।


সারা ভারতজুড়ে সন্ত্রাসের কালো রাজত্ব চালাচ্ছে করোনা। প্রতিনিয়ত মানুষকে মৃত্যুভয় কে সঙ্গী করে দিন গুজরান করতে হচ্ছে। কিন্তু এই ভয়াবহ আবহের মধ্যেও অপরাধমূলক কাজকর্ম নিরন্তর ঘটেই চলেছে। এখনও বেশ কিছু বিষয় আছে যা সম্পর্কে মানুষের সংকীর্ণ মানসিকতা এবং নীচু দৃষ্টিভঙ্গি কিছুতেই পাল্টাচ্ছে না।
একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুর দাসপুর গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাড়ির পুরোহিতের সাথে বাড়ির গৃহবধূর প্রণয়ে কাঁটা হয়ে দাঁড়িয়েছিল শাশুড়ি। যার দরুন প্রৌঢ়া শাশুড়িকে মর্মান্তিকভাবে খুন হতে হল পুরোহিত এবং বৌমার হাতে। 
জানা গিয়েছে গতকাল শুক্রবার, বাড়ি থেকে উদ্ধার হয় প্রৌঢ়া মৌসুমী গোস্বামীর রক্তাক্ত দেহ। তাঁর গলার নলি কাটা ছিলো। দাসপুর থানার ওসি এবং ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক ঘটনাস্থলে পৌঁছান। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। ওই প্রৌঢ়ার ছেলে এবং তার স্ত্রীকে ব্যাপকভাবে জেরা করে পুলিশ। অবশেষে পুলিশি জেরায় ভেঙে পড়ে শাশুড়িকে খুনের কথা স্বীকার করে বৌমা সুস্মিতা বটব্যাল গোস্বামী। সুস্মিতা পুলিশকে জানিয়েছে, বাড়ির পুরোহিত গোরাচাঁদ মুখার্জির সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তার। কিন্তু শাশুড়ি সবকিছু জেনে গিয়েছিলেন। তিনি বারবার তাদেরকে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসার জন্য চাপ দিচ্ছিলেন। তখনই পথের কাঁটা সরিয়ে ফেলতে পুরোহিত গোরাচাঁদের সাথে পরিকল্পনা করে শাশুড়িকে খুন করতে উদ্যত হয় সুস্মিতা। ‌ প্রথমে তারা দু'জনে মিলে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে মৌসুমী গোস্বামীর । তারপর ধারালো অস্ত্র দিয়ে গলার নলি কেটে দেয় ওই অসহায় প্রৌঢ়ার। পুলিশি জেরায় ভেঙে পড়ে খুনের কথা কবুল করেছে সুস্মিতা। পুরোহিত গোরাচাঁদ মুখার্জিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার অভিযুক্তদের ঘাটাল আদালতে তোলা হয়েছিল। বিচারক তাদের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। 

এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে দাসপুর থানার হোসেনবাজার এলাকায়। এলাকাবাসী সকলেই, অভিযুক্ত বৌমা এবং পুরোহিতের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন।





Others News

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।


এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে রাজস্থানের অন্তর্গত বাগের গ্রামে। এক মহিলাকে ধর্ষণ করার দায়ে অভিযুক্ত এক যুবককে সম্পূর্ণ নগ্ন করে তার গলায় জুতার মালা দিয়ে প্রকাশ্যে সারা গ্রাম ঘোরানো অভিযোগ উঠেছে। ওই যুবক অভিযোগ করেছে কোন রকম প্রমাণ ছাড়াই তাকে নির্যাতন করেছে গ্রামবাসীরা, যুবককে এইভাবে নির্যাতন করার জন্য,  à¦ªà§à¦°à¦¾à¦¯à¦¼ ৯ জন গ্রামবাসীকে আটক করেছে পুলিশ। 

নিগৃহীত যুবকের নাম রাকেশ রাঠোর। তার বয়স প্রায় ২৯ বছর। জানা গিয়েছে ওই গ্রামের ওই মহিলার বাড়িতে গিয়েছিল রাকেশ। বাড়ি থেকে বেরোনোর সময় তাকে নাকি হাতেনাতে ধরে ফেলেন ওই মহিলার স্বামী এবং রাকেশকে রীতিমতো হুমকি দিয়ে ছেড়ে দেয়। ‌কিন্তু পরের দিন সকাল বেলায় আবার বেশ কয়েকজন লোক নিয়ে এসে রাকেশের বাড়িতে ঢুকে পড়েন ওই মহিলার স্বামী। তার স্ত্রীকে ধর্ষণ করেছে রাকেশ এই অভিযোগের ভিত্তিতে রাকেশ কে মারধর করেন ওই মহিলার স্বামী এবং তার সাথে থাকা লোকজন, তারপরই রাকেশকে সম্পূর্ণ নগ্ন করে গোটা গ্রাম ঘোরানো হয়। 

এর পরেই ওই যুবক থানায় অভিযোগ জানায় ‌ । ওই যুবক ওই গ্রাম পঞ্চায়েতের সরকারি প্রজেক্ট এর সুপারভাইজার। তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে এই অভিযোগ করে পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করে ওই যুবক। পুলিশ তৎপর হয় এই ঘটনায় যদিও ওই মহিলার বয়ান এখনো পায়নি পুলিশ। তবে ওই যুবকের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় মোট ৯ জন গ্রামবাসীকে।