আইএসআইকে গোপন তথ্য পাচারের অভিযোগে ধৃত ভারতের হ্যাল কর্মী।

10th October 2020 12:34 pm News
আইএসআইকে গোপন তথ্য পাচারের অভিযোগে ধৃত ভারতের হ্যাল কর্মী।


দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হলো সবথেকে জঘন্য এবং গুরুতর অপরাধ। নিজের মাতৃসম দেশের সাথে বিশ্বাসঘাতকতা করা অত্যন্ত নীচ মানসিকতার পরিচায়ক। ‌ ঠিক এমনই এক ঘটনা ঘটেছে দেশের মাটিতে। পাকিস্তান গুপ্তচর সংস্থা আইএসআইকে গোপনে তথ্য পাচার করছিল হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (হ্যাল) এর এক কর্মী। বেশ কয়েক দিন ধরেই ওই কর্মীর উপর নজর রাখছিল মহারাষ্ট্র পুলিশের সন্ত্রাস দমন শাখা বা এটিএস। অবশেষে নিশ্চিত হয়ে গ্রেফতার করা হল নাসিকের বাসিন্দা ওই ব্যাক্তিকে। ৪১ বছর বয়সী ওই ব্যক্তির পরিচয় প্রকাশ করেনি এটিএস। 
এটিএস জানিয়েছে ভারতীয় যুদ্ধবিমান এর প্রযুক্তি সংক্রান্ত সমস্ত তথ্য এবং উৎপাদনের বিষয়ে সমস্ত গোপনীয় তথ্য গুলি নিয়মিত পাক গুপ্তচর সংস্থাকে পাঠাচ্ছিল এই অভিযুক্ত ব্যক্তি। 
অভিযুক্ত ব্যক্তির কাছ থেকে উদ্ধার করা হয়েছে বেশ কয়েকটি মোবাইল, বেশ কয়েকটি সিম কার্ড এবং দুটি মেমোরি কার্ড। সমস্ত বাজেয়াপ্ত  হওয়া দ্রব্য গুলি কে পাঠানো হয়েছে ফরেনসিক ল্যাবরেটরিতে। এটিএস যথেষ্ট জেরা করে চলেছে ওই অভিযুক্ত ব্যক্তি কে। অভিযুক্ত ব্যক্তি ঠিক কি কি তথ্য পাচার করেছে আইএসআই এর কাছে, সেই বিষয়ে ওই অভিযুক্তকে যথেষ্ট জেরা করে চলেছে এটিএস। 
এমনিতেই পাকিস্তানের গুপ্তচর সংস্থা নিয়মিত প্রচেষ্টায় রয়েছে ভারতের প্রতিরক্ষা সংক্রান্ত তথ্য গুলি হাতিয়ে নেওয়ার জন্য। এর জন্য তারা টোপ হিসেবে ব্যবহার করছে ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে কর্মরত ব্যক্তিদের। তাদেরকে ধর্মীয় সুড়সুড়ি দিয়ে অথবা ভ্রান্ত ধারণার বশবর্তী করে , ঐ সমস্ত তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে আইএসআই। 

এর জন্য ভারতীয় গোয়েন্দা বিভাগ অতি তৎপর রয়েছে সদাসর্বদা।





Others News

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।


এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে রাজস্থানের অন্তর্গত বাগের গ্রামে। এক মহিলাকে ধর্ষণ করার দায়ে অভিযুক্ত এক যুবককে সম্পূর্ণ নগ্ন করে তার গলায় জুতার মালা দিয়ে প্রকাশ্যে সারা গ্রাম ঘোরানো অভিযোগ উঠেছে। ওই যুবক অভিযোগ করেছে কোন রকম প্রমাণ ছাড়াই তাকে নির্যাতন করেছে গ্রামবাসীরা, যুবককে এইভাবে নির্যাতন করার জন্য,  প্রায় ৯ জন গ্রামবাসীকে আটক করেছে পুলিশ। 

নিগৃহীত যুবকের নাম রাকেশ রাঠোর। তার বয়স প্রায় ২৯ বছর। জানা গিয়েছে ওই গ্রামের ওই মহিলার বাড়িতে গিয়েছিল রাকেশ। বাড়ি থেকে বেরোনোর সময় তাকে নাকি হাতেনাতে ধরে ফেলেন ওই মহিলার স্বামী এবং রাকেশকে রীতিমতো হুমকি দিয়ে ছেড়ে দেয়। ‌কিন্তু পরের দিন সকাল বেলায় আবার বেশ কয়েকজন লোক নিয়ে এসে রাকেশের বাড়িতে ঢুকে পড়েন ওই মহিলার স্বামী। তার স্ত্রীকে ধর্ষণ করেছে রাকেশ এই অভিযোগের ভিত্তিতে রাকেশ কে মারধর করেন ওই মহিলার স্বামী এবং তার সাথে থাকা লোকজন, তারপরই রাকেশকে সম্পূর্ণ নগ্ন করে গোটা গ্রাম ঘোরানো হয়। 

এর পরেই ওই যুবক থানায় অভিযোগ জানায় ‌ । ওই যুবক ওই গ্রাম পঞ্চায়েতের সরকারি প্রজেক্ট এর সুপারভাইজার। তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে এই অভিযোগ করে পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করে ওই যুবক। পুলিশ তৎপর হয় এই ঘটনায় যদিও ওই মহিলার বয়ান এখনো পায়নি পুলিশ। তবে ওই যুবকের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় মোট ৯ জন গ্রামবাসীকে।