জম্মু-কাশ্মীরে দারুন সফলতা ভারতীয় সেনার। নিকেশ দুই জঙ্গি।

10th October 2020 11:17 am News
জম্মু-কাশ্মীরে দারুন সফলতা ভারতীয় সেনার। নিকেশ দুই জঙ্গি।


প্রাচ্যের ভূস্বর্গ বলা হয় জম্মু এবং কাশ্মীরকে। অপরূপ নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর এই রাজ্যে যেমন প্রকৃতি সেজে উঠেছে তেমনি বারবার জঙ্গি হানায় রক্তাক্ত হয়েছে এই রাজ্যের মাটি। বিশেষ করে পাকিস্তানে জঙ্গিদের উপদ্রব যথেষ্ট বেশি জম্মু এবং কাশ্মীরে। প্রায়শই ভারতীয় সেনা এবং জঙ্গিদের মধ্যে গুলির লড়াই জারি থাকে। তবে, বেশ কয়েক মাস ধরে অতন্দ্র প্রহরী নিযুক্ত ভারতীয় বায়ুসেনা একের পর এক জঙ্গি নিকেশ করে যথেষ্ট সাফল্য অর্জন করছে ভূস্বর্গের মাটিতে। জঙ্গি উপদ্রুত এলাকা গুলি কে চিহ্নিত করে, বারবার সেনা বাহিনী টহল দেওয়ার দরুণ জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে বেশকিছু জঙ্গি মারা পড়ছে। জম্মু এবং কাশ্মীর এর বেশ কয়েকটি উপদ্রুত এলাকায় জঙ্গী কার্যকলাপ অনেকটা স্তিমিত করতে পেরেছে ভারতীয় সেনা। 

যেমন গত বুধবার কাশ্মীরের সোপিয়ান জেলায় সেনাবাহিনী এবং জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে তিনজন জঙ্গিকে উড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। 
আজ সকালেই কাশ্মীরের কুলগাঁও এর চিনগাম অঞ্চলে সেনা এবং জঙ্গিদের লড়াইয়ে দুই জন জঙ্গি খতম হয়েছে। সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, সেনাবাহিনী গোপন সূত্রে জানতে পারি যে চিনগাম এলাকায় বেশ কয়েকটি জঙ্গী আত্মগোপন করে রয়েছে। সেইমতো ওই এলাকা ঘিরে ফেলে ভারতীয় সেনা। নিজেরা আটকা পড়ে গিয়েছে বুঝতে পেরে সেনাবাহিনীর উপর মুহুর্মুহু গুলি বর্ষণ করে জঙ্গি বাহিনী। নিজেদের অত্যাধুনিক একে-৪৭ রাইফেল থেকে জঙ্গিদের ওপর পাল্টা গুলি বর্ষণ করে ভারতীয় সেনাবাহিনী। ‌ তখনই সাথে সাথে নিকেশ হয়ে যায় দুই জঙ্গি। বাকি জঙ্গিরা কোনমতে সেখান থেকে গা ঢাকা দিয়েছে কিন্তু জানা গিয়েছে তারা এলাকাতেই রয়েছে। এলাকা ঘিরে ফেলেছে ভারতীয় সেনা। জঙ্গিদের খোঁজে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে এলাকায়। গত সপ্তাহে আরেকজন টপ জঙ্গী কমান্ডারকে উড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। ভূস্বর্গ কে জঙ্গিমুক্ত করতে দৃঢ়ভাবে মোকাবিলা করছে ভারতীয় সেনাবাহিনী।





Others News

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।


এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে রাজস্থানের অন্তর্গত বাগের গ্রামে। এক মহিলাকে ধর্ষণ করার দায়ে অভিযুক্ত এক যুবককে সম্পূর্ণ নগ্ন করে তার গলায় জুতার মালা দিয়ে প্রকাশ্যে সারা গ্রাম ঘোরানো অভিযোগ উঠেছে। ওই যুবক অভিযোগ করেছে কোন রকম প্রমাণ ছাড়াই তাকে নির্যাতন করেছে গ্রামবাসীরা, যুবককে এইভাবে নির্যাতন করার জন্য,  প্রায় ৯ জন গ্রামবাসীকে আটক করেছে পুলিশ। 

নিগৃহীত যুবকের নাম রাকেশ রাঠোর। তার বয়স প্রায় ২৯ বছর। জানা গিয়েছে ওই গ্রামের ওই মহিলার বাড়িতে গিয়েছিল রাকেশ। বাড়ি থেকে বেরোনোর সময় তাকে নাকি হাতেনাতে ধরে ফেলেন ওই মহিলার স্বামী এবং রাকেশকে রীতিমতো হুমকি দিয়ে ছেড়ে দেয়। ‌কিন্তু পরের দিন সকাল বেলায় আবার বেশ কয়েকজন লোক নিয়ে এসে রাকেশের বাড়িতে ঢুকে পড়েন ওই মহিলার স্বামী। তার স্ত্রীকে ধর্ষণ করেছে রাকেশ এই অভিযোগের ভিত্তিতে রাকেশ কে মারধর করেন ওই মহিলার স্বামী এবং তার সাথে থাকা লোকজন, তারপরই রাকেশকে সম্পূর্ণ নগ্ন করে গোটা গ্রাম ঘোরানো হয়। 

এর পরেই ওই যুবক থানায় অভিযোগ জানায় ‌ । ওই যুবক ওই গ্রাম পঞ্চায়েতের সরকারি প্রজেক্ট এর সুপারভাইজার। তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে এই অভিযোগ করে পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করে ওই যুবক। পুলিশ তৎপর হয় এই ঘটনায় যদিও ওই মহিলার বয়ান এখনো পায়নি পুলিশ। তবে ওই যুবকের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় মোট ৯ জন গ্রামবাসীকে।