দেখুন, ত্বককে লাবণ্যময়ী করতে চালের গুঁড়ো দিয়ে এভাবে বাড়িতেই বানিয়ে নিন ফেসপ্যাক।

9th October 2020 11:16 am Information
দেখুন, ত্বককে লাবণ্যময়ী করতে চালের গুঁড়ো দিয়ে এভাবে বাড়িতেই বানিয়ে নিন ফেসপ্যাক।


বর্তমানে প্রতিটি নারী পুরুষ থেকে শুরু করে সকলেই চায় তাদের সৌন্দর্য হোক সকলের চাইতে অনন্য। সেইমতো বিশেষ করে মেয়েরা তাদের ত্বককে আরও লাবন্যময়ী রূপে গড়ে তোলার জন্য নানান পদ্ধতি অবলম্বন করে। এমনিতেই এখন চাইলেই চট করে বিউটিশিয়ান দের কাছে যেতে পারছেন না অনেকেই। তাই বাড়িতে থেকে কিভাবে ত্বকের যত্ন নেওয়া যায় সেই পদ্ধতিই জেনে নিন চট করে। বাড়িতেই বানিয়ে ফেলুন একটি সামান্য ঘরোয়া উপকরণ দিয়ে ফেসপ্যাক। এই সামান্য ঘরোয়া উপকরণ টি হল চালের গুঁড়ো । প্রতিটি মানুষের বাড়িতেই এই উপকরণটি পাওয়া যাবে। চালের গুড়ার মধ্যে আসে টাইরোসিন নামক একটি উপকারী উপাদান। এছাড়াও চালের গুঁড়োর মধ্যে আছে ভিটামিন বি। চালের গুঁড়ো মুখে মাখার ফলে, মুখের লাবণ্য হয় দীপ্তিময়। ‌ এক সপ্তাহ এই ফেসপ্যাকটি ব্যবহার করলে আপনার ত্বকের দীপ্তি ফুটে উঠবে সকলের সামনেই। একবার দেখে নিন কিভাবে বানাবেন এই ফেসপ্যাক। 

ত্বকের মধ্যে কালো দাগ দূর করতে হলে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এর জন্য নিতে হবে, চালের গুঁড়ো তিন‌ চামচ, হাফ চামচ লেবুর রস, প্রায় ২ চামচ মতো হলুদ গুঁড়ো। এবার এগুলি ভাল করে মিশিয়ে নিয়ে অতি সন্তর্পণে মুখে  মেখে নিন। ‌ তারপর শুকিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করুন। ‌এই মিশ্রণটি শুকিয়ে গেলে ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিন। সপ্তাহে দুই থেকে তিনদিন এই পদ্ধতি যদি প্রয়োগ করেন তাহলে আপনার মুখের কালো দাগ অনেকটাই দূর হয়ে যাবে। 

এছাড়াও চালের গুঁড়ো দিয়ে তৈরি করতে আরেকটি ফেসপ্যাক । এর জন্য নিতে হবে- চালের গুঁড়ো ৬ চা চামচ, টাটকা দুধ নিতে হবে ৪ চা চামচ, মধু নিতে হবে ৩ চা চামচ। এবার এগুলিকে ভাল করে মিশিয়ে নিয়ে মুখে মেখে শুকানোর জন্য রেখে দিন। তারপর শুকিয়ে গেলে এই ফেসপ্যাকটি ভালোভাবে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিন। সপ্তাহে দুই থেকে তিন দিন এই পদ্ধতিটি অবলম্বন করে দেখতে পারেন। এই ফেসপ্যাকটি মুখে প্রয়োগ করলে আপনার মুখের কালো দাগ এবং ট্যান ভাব অনেকটাই দূর হবে। 

এছাড়াও আরেকটি পদ্ধতিতে এই চালের গুঁড়ো আপনার মুখে ব্যবহার করতে পারেন। ‌ এর জন্য লাগবে ২  চামচ বেসন, ৪  চামচ চালের গুঁড়ো, মধু ২ চামচ।  এবার এই উপকরনগুলি কে ভাল করে মিশিয়ে নিন এবং ফেস প্যাক বানিয়ে মুখে প্রয়োগ করুন। শুকিয়ে এলে জল দিয়ে ভালোভাবে মুখ ধুয়ে নিন। ‌ সপ্তাহে অন্তত দুই দিন এই পদ্ধতি অবলম্বন করলে আপনার ত্বক হবে দীপ্তিময় এবং তারুণ্যে ভরপুর।





Others News

এই ঠান্ডায় দাঁতের ব্যাথায় জেরবার? বাড়িতেই কিছু জিনিসের সাহায্য দূর করুন দাঁতের ব্যাথা

এই ঠান্ডায় দাঁতের ব্যাথায় জেরবার? বাড়িতেই কিছু জিনিসের সাহায্য দূর করুন দাঁতের ব্যাথা


এবারের ঠান্ডা আগের থেকে অনেকটাই প্রবলভাবে পড়েছে।  শীতকালে শরীরে দেখা যায় বেশ কিছু সমস্যা। বিশেষ করে শীতকালে দাঁতের ব্যথায় অনেকেই কষ্ট পান । কিন্তু অনেকেই এই দাঁতের ব্যথা থেকে অব্যাহতি পাওয়ার জন্য ঘনঘন পেনকিলার খেয়ে থাকেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ঘনঘন পেইনকিলার খাওয়া শরীরকে ঠেলে দিতে পারে নানা ধরনের সমস্যার দিকে। তাই ঘনঘন পেইনকিলার না খেয়ে, বাড়িতেই বসে মোকাবিলা করতে পারেন দাঁতের ব্যথার। 
যেমন, 

১) আদা দাঁতের ব্যাথা সারাতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাড়িতে একটুকরো আদা নিয়ে সেটা ভালোভাবে চিবিয়ে নিন। তারপরে যে দাঁতটি র জায়গায় ব্যাথা রয়েছে সেই দাঁতের গোড়ায় ভালোভাবে ওই চিবিয়ে নেওয়া আদা রেখে দিন। আস্তে আস্তে ব্যাথা অনেকটাই  হ্রাস পাবে । 

২) রসুন যথেষ্ট কাজ দেয় দাঁতের ব্যাথা সারাতে। যে দাঁতটি তে ব্যাথা থাকবে সেই দাঁতের গোড়ায় রসুন থেঁতো করে তার রস লাগিয়ে দিন। যার ফলে কিছুক্ষণের মধ্যেই ওই দাঁতের যন্ত্রণা অনেকটাই প্রশমিত হবে। 

৩) পেয়ারা পাতার রস থেঁতো করে লাগিয়ে নিন যন্ত্রণা হতে থাকা দাঁতের গোড়ায়। এর ফলে খুব তাড়াতাড়িই দাঁতের যন্ত্রণা প্রশমিত হবে।

৪) লবঙ্গ গুঁড়ো করে সেটি নারকোল তেলের সাথে মিশিয়ে সেটা যন্ত্রণা হতে থাকা দাঁতের গোড়ায় লাগিয়ে নিন। এই মিশ্রণটি খুব দ্রুত দাঁতের ব্যাথা কমিয়ে দেয়।