কন্ডোমে ফুটো করে রেখেছিলেন ব্যাক্তি। ধর্ষণের দায়ে সাজা দিল আদালত।

7th October 2020 3:58 pm News
কন্ডোমে ফুটো করে রেখেছিলেন ব্যাক্তি। ধর্ষণের দায়ে সাজা দিল আদালত।


এক অভূতপূর্ব ঘটনায় হতবাক হয়ে গিয়েছে নেট দুনিয়া। ‌ এমন একটি ঘটনা ঘটেছে আমেরিকায় যা দেখে রীতিমতো তাজ্জব হয়েছেন মানুষজন। আমেরিকার ম্যাসাচুসেটসে এই ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে , এক ব্যাক্তি যার নাম অ্যান্ড্রু, তিনি ইচ্ছা করে কন্ডোমে ফুটো করে তার সঙ্গিনীর সাথে সম্পর্কে লিপ্ত হয়েছিলেন। ওই মহিলা আদালতে জানিয়েছেন যে, তিনি অ্যান্ড্রুর ড্রয়ারে কিছু ফুটো করা কন্ডোম এবং একটি পিন পড়ে থাকতে দেখেন। তারপর অ্যান্ড্রুর বাড়িতে ময়লা ফেলার স্থানে ব্যবহৃত কন্ডোমটি দেখতে পান যাতে ফুটো করা ছিলো। তখনই পুলিশকে সবকিছু জানান ওই মহিলা। অ্যান্ড্রুর আইনজীবী আদালতে বলেন যে, এই ঘটনা ইচ্ছা করে ঘটাননি অ্যান্ড্রু। তিনি নাকি শুধুমাত্র একটু আনন্দ নেওয়ার জন্যেই এই ঘটনা ঘটিয়েছেন। কিন্তু এই যুক্তি মানতে চায়নি আদালত। আদালত এই বিষয়টিকে ধর্ষণের আখ্যা দিয়ে অ্যান্ড্রুকে চার বছর কারাদন্ডে দন্ডিত করেছে। আদালত বলেছে, ওই মহিলা যাতে গর্ভবতী না হয়ে পড়েন সেজন্যই তিনি কন্ডোমের সাহায্যে সহবাসে রাজি হয়েছিলেন। কিন্তু অ্যান্ড্রু যা করেছেন তা সম্পূর্ণ ধর্ষণের‌ই নামান্তর। তাই তাকে সাজা ভোগ করতে হবে। অ্যান্ড্রু লুইস নামক এই অভিযুক্ত ব্যাক্তির বয়স হল ৪৭ বছর। 

এই ঘটনাটি ঘটেছিলো ২০১৮ সালের মার্চ মাসের প্রথম দিকে। অবশেষে কন্ডোমে পিন দিয়ে ফুটো করার ঘটনায় চার বছরের কারাদন্ডের আদেশ দেওয়া হল অভিযুক্ত অ্যান্ড্রু কে।





Others News

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।


এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে রাজস্থানের অন্তর্গত বাগের গ্রামে। এক মহিলাকে ধর্ষণ করার দায়ে অভিযুক্ত এক যুবককে সম্পূর্ণ নগ্ন করে তার গলায় জুতার মালা দিয়ে প্রকাশ্যে সারা গ্রাম ঘোরানো অভিযোগ উঠেছে। ওই যুবক অভিযোগ করেছে কোন রকম প্রমাণ ছাড়াই তাকে নির্যাতন করেছে গ্রামবাসীরা, যুবককে এইভাবে নির্যাতন করার জন্য,  প্রায় ৯ জন গ্রামবাসীকে আটক করেছে পুলিশ। 

নিগৃহীত যুবকের নাম রাকেশ রাঠোর। তার বয়স প্রায় ২৯ বছর। জানা গিয়েছে ওই গ্রামের ওই মহিলার বাড়িতে গিয়েছিল রাকেশ। বাড়ি থেকে বেরোনোর সময় তাকে নাকি হাতেনাতে ধরে ফেলেন ওই মহিলার স্বামী এবং রাকেশকে রীতিমতো হুমকি দিয়ে ছেড়ে দেয়। ‌কিন্তু পরের দিন সকাল বেলায় আবার বেশ কয়েকজন লোক নিয়ে এসে রাকেশের বাড়িতে ঢুকে পড়েন ওই মহিলার স্বামী। তার স্ত্রীকে ধর্ষণ করেছে রাকেশ এই অভিযোগের ভিত্তিতে রাকেশ কে মারধর করেন ওই মহিলার স্বামী এবং তার সাথে থাকা লোকজন, তারপরই রাকেশকে সম্পূর্ণ নগ্ন করে গোটা গ্রাম ঘোরানো হয়। 

এর পরেই ওই যুবক থানায় অভিযোগ জানায় ‌ । ওই যুবক ওই গ্রাম পঞ্চায়েতের সরকারি প্রজেক্ট এর সুপারভাইজার। তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে এই অভিযোগ করে পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করে ওই যুবক। পুলিশ তৎপর হয় এই ঘটনায় যদিও ওই মহিলার বয়ান এখনো পায়নি পুলিশ। তবে ওই যুবকের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় মোট ৯ জন গ্রামবাসীকে।