বর্ধমান শহরে বিপজ্জনকভাবে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।

7th October 2020 11:49 am News
বর্ধমান শহরে বিপজ্জনকভাবে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।


সারা পৃথিবীর বুকে আতঙ্কের এক ভয়াবহ আবহের সৃষ্টি করেছে করোনা ভাইরাস। সারা পৃথিবীতে মৃত্যুর বিভীষিকা ছড়িয়ে দিয়েছে এই মহামারী। ‌ প্রতিদিন এই মহামারীর শিকার হচ্ছেন অগুনতি মানুষজন। মৃত্যু মিছিল অব্যাহত রয়েছে। এখনো পর্যন্ত সারা বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৬০ লক্ষ ৪৫ হাজার ২৮৬ জন। এই মহামারীর শিকার হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন, ১০ লক্ষ ৫৪ হাজার ৬১৩ জন। সুস্থ্য হয়ে উঠেছেন ২ কোটি ৭১ লক্ষ ৪৯ হাজার ৩৩০ জন। ভারতে মোট করোনার গ্রাসে পড়েছেন ৬৭ লক্ষ ৫৭ হাজার ১৩১ জন। মৃত্যু হয়েছে ১ লক্ষ ৪ হাজার ৫৯১ জনের। সুস্থ্য হয়েছেন ৫৭ লক্ষ ৪৪ হাজার ৬৯৩ জন। আক্রান্তের নিরিখে বিশ্বের মধ্যে দ্বিতীয় স্থান রয়েছে ভারতের।

পশ্চিমবঙ্গের বুকে করোনা আক্রান্তের সংখ্যা বেশ বিপজ্জনকভাবে বৃদ্ধি পেয়েছে। আর কয়েকদিন বাদেই দুর্গোৎসব। আবার সেই চেনা পরিচিত চিত্রটিকে সমাজের বুকে ফিরিয়ে আনতে নিরলস প্রচেষ্টা করে চলেছে প্রশাসন। কিন্তু কিছুতেই লাগাম টানা যাচ্ছে না ভাইরাসের সংক্রমণে। উৎসবের মরসুম শুরুর আগেই বর্ধমান শহরে বিপজ্জনকভাবে বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। ‌

জানা গিয়েছে , গত ২৪ ঘণ্টায় পূর্ব বর্ধমানে নতুন করে করোনার গ্রাসে পড়েছেন ৬৯ জন মানুষ। এই পরিসংখ্যান নিয়ে পূর্ব বর্ধমানের বুকে এখনো পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা হল ৫,০২৯ জন। সুস্থ হয়ে উঠেছেন ৪,৪৭৪ জন আক্রান্ত ব্যাক্তি। 
পূর্ব বর্ধমান জেলায় এখনো পর্যন্ত করোনায় মারা গিয়েছেন ৭৩ জন। গতকালের প্রাপ্ত তথ্যানুযায়ী , পূর্ব বর্ধমানের গলসিতে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ২৩৮ জন। মেমারিতে আক্রান্ত হয়েছেন ২৭৩ জন। 

পূজার এই আবহের মধ্যে সমস্ত অধিবাসীদের সচেতন করা হচ্ছে যে প্রত্যেকেই যেন নির্দিষ্ট শারীরিক দূরত্ব বিধি মেনে চলেন, এবং স্যানিটাইজার , মাস্কের ব্যবহার যেন অবশ্যই করেন। সকলেই সচেতন হলে অচিরেই এই ভয়াবহ মহামারীকে আমরা সমাজ থেকে মুছে দিতে সক্ষম হব।





Others News

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।


এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে রাজস্থানের অন্তর্গত বাগের গ্রামে। এক মহিলাকে ধর্ষণ করার দায়ে অভিযুক্ত এক যুবককে সম্পূর্ণ নগ্ন করে তার গলায় জুতার মালা দিয়ে প্রকাশ্যে সারা গ্রাম ঘোরানো অভিযোগ উঠেছে। ওই যুবক অভিযোগ করেছে কোন রকম প্রমাণ ছাড়াই তাকে নির্যাতন করেছে গ্রামবাসীরা, যুবককে এইভাবে নির্যাতন করার জন্য,  প্রায় ৯ জন গ্রামবাসীকে আটক করেছে পুলিশ। 

নিগৃহীত যুবকের নাম রাকেশ রাঠোর। তার বয়স প্রায় ২৯ বছর। জানা গিয়েছে ওই গ্রামের ওই মহিলার বাড়িতে গিয়েছিল রাকেশ। বাড়ি থেকে বেরোনোর সময় তাকে নাকি হাতেনাতে ধরে ফেলেন ওই মহিলার স্বামী এবং রাকেশকে রীতিমতো হুমকি দিয়ে ছেড়ে দেয়। ‌কিন্তু পরের দিন সকাল বেলায় আবার বেশ কয়েকজন লোক নিয়ে এসে রাকেশের বাড়িতে ঢুকে পড়েন ওই মহিলার স্বামী। তার স্ত্রীকে ধর্ষণ করেছে রাকেশ এই অভিযোগের ভিত্তিতে রাকেশ কে মারধর করেন ওই মহিলার স্বামী এবং তার সাথে থাকা লোকজন, তারপরই রাকেশকে সম্পূর্ণ নগ্ন করে গোটা গ্রাম ঘোরানো হয়। 

এর পরেই ওই যুবক থানায় অভিযোগ জানায় ‌ । ওই যুবক ওই গ্রাম পঞ্চায়েতের সরকারি প্রজেক্ট এর সুপারভাইজার। তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে এই অভিযোগ করে পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করে ওই যুবক। পুলিশ তৎপর হয় এই ঘটনায় যদিও ওই মহিলার বয়ান এখনো পায়নি পুলিশ। তবে ওই যুবকের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় মোট ৯ জন গ্রামবাসীকে।