আগামী ২০২০-২১ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা নির্দিষ্ট সময়ে কি নেওয়া যাবে? কি বলছে পর্ষদ? জানুন বিস্তারিত

6th October 2020 2:06 pm News
আগামী ২০২০-২১ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা নির্দিষ্ট সময়ে কি নেওয়া যাবে? কি বলছে পর্ষদ? জানুন বিস্তারিত


বর্তমানে করোনার এই ভয়াবহ আবহে বন্ধ হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান গুলি। সবকিছু আস্তে আস্তে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসার প্রচেষ্টা হলেও আপাতত স্কুল-কলেজ গুলি খোলার কোনো সম্ভাবনা নেই বলে জানা গিয়েছে। পড়ুয়াদের সুরক্ষার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদ। তাই আগামী ২০২০-২১ শিক্ষাবর্ষে মাধ্যমিক পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা সঠিক সময়ে অর্থাৎ ফেব্রুয়ারিতেই নেওয়া হবে কিনা তা নিয়ে সৃষ্টি হয়েছে বিস্তর ধোঁয়াশার। তার কারণ হলো এমনিতেই করোনার দীর্ঘ এই পর্যায়ে গত  সাত মাস ধরে বন্ধ রয়েছে স্কুল এবং কলেজ গুলি। তাছাড়া ফেব্রুয়ারি-মার্চের বেশিরভাগ সময়ে বেশীরভাগ স্কুল-কলেজের পঠন পাঠন বন্ধ ছিল তার কারণ, অনেক স্কুল এবং কলেজেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষা হয়েছে। বর্তমানে অক্টোবর মাস চলছে।  এখনো পর্যন্ত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কাছে কোন ধারণা নেই যে কোন সিলেবাসে তাদের পরীক্ষা দিতে হবে। গত জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে মাধ্যমিক পরীক্ষার্থীরা স্কুলে যে ক্লাস করেছেন তাতে মাত্র ২০% - ৩৪% সিলেবাস তাঁরা সম্পূর্ণ করতে সক্ষম হয়েছে। 

অন্তত ৮ মাস আগে মাধ্যমিক পরীক্ষার কর্মসূচি ঘোষণা করে দেওয়া হয়। কিন্তু এবারে এখনও পর্যন্ত সেই সূচি কোনভাবেই ঘোষণা করা সম্ভবপর হয়নি। তাই আগামী ২০২১ এর ফেব্রুয়ারীতে মাধ্যমিক হওয়ার সম্ভাবনা কার্যত খুবই ক্ষীন। পরীক্ষার সূচি ঘোষণার পর মাধ্যমিক পরীক্ষার্থীদের অন্তত পাঁচ থেকে ছয় মাস সময় দেওয়া হয় মাধ্যমিকের জন্য প্রস্তুতি নিতে। কিন্তু এবারে সেই বিষয়টি সম্ভবপর হয়ে ওঠেনি। তাছাড়া গ্রামাঞ্চলে অধিকাংশ স্কুলের শিক্ষক শিক্ষিকা রা অনলাইন ক্লাস নিতে পারেননি পরিকাঠামোর অভাবে। তাই এখনো সিলেবাস শেষ হয়নি বহু মাধ্যমিক পরীক্ষার্থীদের। যেহেতু এক কোটিরও ঊর্ধ্বে প্রশ্নপত্র ছাপানো হয়ে থাকে, তাই প্রশ্নপত্র ছাপানো এবং উত্তর পত্র তৈরি করার এই পর্যায়টি বেশ দীর্ঘ সময় ধরে চলে। 
তাছাড়া নভেম্বর-ডিসেম্বর মাসে মাধ্যমিক পরীক্ষার্থীদের স্কুলে টেস্ট পরীক্ষা দিতে হয়। কিন্তু এই পরিস্থিতিতে এই টেস্ট পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। 
তাই আগামী ২০২১ এর ফেব্রুয়ারি তে মাধ্যমিক পরীক্ষা নেওয়ার সম্ভাবনা কার্যত শূন্য বললেই চলে। এই পরীক্ষা হয়ত আরো কয়েক মাস পিছিয়ে যেতে পারে। এমনটাই আভাস দিয়েছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ।





Others News

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।


এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে রাজস্থানের অন্তর্গত বাগের গ্রামে। এক মহিলাকে ধর্ষণ করার দায়ে অভিযুক্ত এক যুবককে সম্পূর্ণ নগ্ন করে তার গলায় জুতার মালা দিয়ে প্রকাশ্যে সারা গ্রাম ঘোরানো অভিযোগ উঠেছে। ওই যুবক অভিযোগ করেছে কোন রকম প্রমাণ ছাড়াই তাকে নির্যাতন করেছে গ্রামবাসীরা, যুবককে এইভাবে নির্যাতন করার জন্য,  প্রায় ৯ জন গ্রামবাসীকে আটক করেছে পুলিশ। 

নিগৃহীত যুবকের নাম রাকেশ রাঠোর। তার বয়স প্রায় ২৯ বছর। জানা গিয়েছে ওই গ্রামের ওই মহিলার বাড়িতে গিয়েছিল রাকেশ। বাড়ি থেকে বেরোনোর সময় তাকে নাকি হাতেনাতে ধরে ফেলেন ওই মহিলার স্বামী এবং রাকেশকে রীতিমতো হুমকি দিয়ে ছেড়ে দেয়। ‌কিন্তু পরের দিন সকাল বেলায় আবার বেশ কয়েকজন লোক নিয়ে এসে রাকেশের বাড়িতে ঢুকে পড়েন ওই মহিলার স্বামী। তার স্ত্রীকে ধর্ষণ করেছে রাকেশ এই অভিযোগের ভিত্তিতে রাকেশ কে মারধর করেন ওই মহিলার স্বামী এবং তার সাথে থাকা লোকজন, তারপরই রাকেশকে সম্পূর্ণ নগ্ন করে গোটা গ্রাম ঘোরানো হয়। 

এর পরেই ওই যুবক থানায় অভিযোগ জানায় ‌ । ওই যুবক ওই গ্রাম পঞ্চায়েতের সরকারি প্রজেক্ট এর সুপারভাইজার। তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে এই অভিযোগ করে পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করে ওই যুবক। পুলিশ তৎপর হয় এই ঘটনায় যদিও ওই মহিলার বয়ান এখনো পায়নি পুলিশ। তবে ওই যুবকের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় মোট ৯ জন গ্রামবাসীকে।