আবার অশান্ত জম্মু-কাশ্মীর। সিআরপিএফের কনভয়ে জঙ্গি হামলায় শহীদ ২ জ‌ওয়ান। মারাত্মক জখম ৩ জ‌ওয়ান।

5th October 2020 4:57 pm News
আবার অশান্ত জম্মু-কাশ্মীর। সিআরপিএফের কনভয়ে জঙ্গি হামলায় শহীদ ২ জ‌ওয়ান। মারাত্মক জখম ৩ জ‌ওয়ান।


প্রথম থেকেই জঙ্গি হামলায় বারবার রক্তাক্ত হয়ে আসছে ভূস্বর্গ জম্মু-কাশ্মীর। ‌ জঙ্গিহানার যেন বিরাম নেই এই অঞ্চলগুলিতে। জঙ্গী হামলা নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে এখানে। কয়েক মাস ধরে ভারতীয় সেনাবাহিনী বারবার দাবি করে আসছে যে, স্বর্গ থেকে ক্রমেই শক্তি হারাচ্ছে জঙ্গিগোষ্ঠী গুলি। কিন্তু এই পরিস্থিতিতে সিআরপিএফের ওপর ভয়াবহ জঙ্গি হামলায় আবার প্রমাণিত হলো জঙ্গিদের উপরে দৃঢ়ভাবে ভাবে এখনো নিয়ন্ত্রণ আনতে পারেনি সেনাবাহিনী। যদিও উপত্যাকায় কড়া এবং নিশ্চিদ্র নিরাপত্তা বলবৎ করে রেখেছে ভারতীয় সেনা। কিন্তু তারপরেও ভয়াবহ জঙ্গী হামলার ঘটনা ঘটলো শ্রীনগরের পাম্পোরে। 
জানা গিয়েছে , বাইপাসের উপরে পেট্রোলিং ডিউটি দিচ্ছিলো সিআরপিএফ জ‌ওয়ানদের কনভয়। তখনই জঙ্গিদের একটি দল হঠাৎ হামলা চালায় সিআরপিএফ জওয়ানদের কনভয়ে। এই অতর্কিত হামলায় à§« জন সিআরপিএফ জ‌ওয়ান গুরুতর আহত হন। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই দুই জন সিআরপিএফ জওয়ানের মৃত্যু ঘটে। মৃত্যুর সাথে লড়াই চালাচ্ছেন তিনজন জ‌ওয়ান। অনুমান করা হচ্ছে এই হামলার পরিকল্পনা আগে থেকেই করে রেখেছিল জঙ্গিরা। 

এই হামলা সাথে সাথে পাল্টা জবাব দিতে শুরু করেছিলো সিআরপিএফ জওয়ানরা। কিন্তু তখনই রণে ভঙ্গ দেয় জঙ্গীদল টি। ওই জঙ্গিদের খোঁজে সমগ্র এলাকা জুড়ে ব্যাপক তল্লাশি চালাচ্ছে সিআরপিএফ জ‌ওয়ানরা। গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে। 

এমনিতেই জম্মু-কাশ্মীরের ভারত-পাকিস্তান সীমারেখায় বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করে চলেছে পাকিস্তান। জানা গিয়েছে গত আট মাসের মধ্যে পাকিস্তান প্রায় ২৯০০ থেকে ৩০০০ বার সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে। তবে মুখের উপর জবাব দিয়ে চলেছে ভারতীয় সেনাবাহিনী। ‌ কাশ্মীরের কুপওয়ারা জেলায় ন‌ওগামের নিয়ন্ত্রণ রেখা বরাবর পাক সেনা মর্টার হামলা চালায়। এই হামলায় শহীদ হয়েছেন ২ জন সেনা জওয়ান। এরই মধ্যে এই জঙ্গি হামলায় আরো সতর্ক হয়ে গিয়েছে সেনাবাহিনী। নিশ্চিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে সমগ্র এলাকা।





Others News

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।


এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে রাজস্থানের অন্তর্গত বাগের গ্রামে। এক মহিলাকে ধর্ষণ করার দায়ে অভিযুক্ত এক যুবককে সম্পূর্ণ নগ্ন করে তার গলায় জুতার মালা দিয়ে প্রকাশ্যে সারা গ্রাম ঘোরানো অভিযোগ উঠেছে। ওই যুবক অভিযোগ করেছে কোন রকম প্রমাণ ছাড়াই তাকে নির্যাতন করেছে গ্রামবাসীরা, যুবককে এইভাবে নির্যাতন করার জন্য,  à¦ªà§à¦°à¦¾à¦¯à¦¼ ৯ জন গ্রামবাসীকে আটক করেছে পুলিশ। 

নিগৃহীত যুবকের নাম রাকেশ রাঠোর। তার বয়স প্রায় ২৯ বছর। জানা গিয়েছে ওই গ্রামের ওই মহিলার বাড়িতে গিয়েছিল রাকেশ। বাড়ি থেকে বেরোনোর সময় তাকে নাকি হাতেনাতে ধরে ফেলেন ওই মহিলার স্বামী এবং রাকেশকে রীতিমতো হুমকি দিয়ে ছেড়ে দেয়। ‌কিন্তু পরের দিন সকাল বেলায় আবার বেশ কয়েকজন লোক নিয়ে এসে রাকেশের বাড়িতে ঢুকে পড়েন ওই মহিলার স্বামী। তার স্ত্রীকে ধর্ষণ করেছে রাকেশ এই অভিযোগের ভিত্তিতে রাকেশ কে মারধর করেন ওই মহিলার স্বামী এবং তার সাথে থাকা লোকজন, তারপরই রাকেশকে সম্পূর্ণ নগ্ন করে গোটা গ্রাম ঘোরানো হয়। 

এর পরেই ওই যুবক থানায় অভিযোগ জানায় ‌ । ওই যুবক ওই গ্রাম পঞ্চায়েতের সরকারি প্রজেক্ট এর সুপারভাইজার। তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে এই অভিযোগ করে পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করে ওই যুবক। পুলিশ তৎপর হয় এই ঘটনায় যদিও ওই মহিলার বয়ান এখনো পায়নি পুলিশ। তবে ওই যুবকের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় মোট ৯ জন গ্রামবাসীকে।