আজ ভারতে হতে চলেছে বিশ্বের সর্বাপেক্ষা দীর্ঘ টানেলের উদ্বোধন। উদ্বোধন করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

3rd October 2020 10:27 am News
আজ ভারতে হতে চলেছে বিশ্বের সর্বাপেক্ষা দীর্ঘ টানেলের উদ্বোধন। উদ্বোধন করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি


ভারতের গৌরবের মুকুটে জুড়তে চলেছে আরেকটি পালক। আজি হতে চলেছে বিশ্বের সবথেকে বড় টানেলের উদ্বোধন। এই টানেলটি তৈরি হয়েছে হিমাচল প্রদেশ। এর নাম দেওয়া হয়েছে অটল টানেল। 
জানা গিয়েছে এই টানেলটি তৈরি করেছে বর্ডার রোডস অর্গানাইজেশন। টানেলটি তৈরি করতে সময় লেগেছে ১০ বছর। মেক ইন ইন্ডিয়ার প্রকল্পের অন্তর্ভুক্ত প্রকল্প হল এই অটল টানেল। জানা গিয়েছে এই টানেলটি যদিও ৬ বছরের মধ্যেই সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল, কিন্তু বিভিন্ন কারণে এটি শেষ করতে আরও ৪ বছর সময় অতিরিক্ত লেগে যায়। ১০ হাজার ফুট এর থেকেও বেশি লম্বা এই টানেল লেহ এবং মানালির মধ্যেকার দূরত্ব  à¦ªà§à¦°à¦¾à¦¯à¦¼ ৪৫ কিলোমিটার হ্রাস করতে সাহায্য করবে। আজ শনিবার হিমাচল প্রদেশে পৃথিবীর বিখ্যাত এবং বৃহত্তম এই টানেলটির উদ্বোধন করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

এই টানেলটি হতে চলেছে বিশ্বের বৃহত্তম হাইওয়ে টানেল। সুরক্ষার জন্য এই টানেলে বিভিন্ন জায়গায় লাগানো রয়েছে সিসিটিভি ক্যামেরা। এছাড়াও এই টানেলে প্রতি ৫০০ মিটার অন্তর ইমারজেন্সি এক্সিটের ব্যবস্থা রাখা হয়েছে। 
দীর্ঘ ১০ বছর ধরে এই চ্যানেলটি বানানো হয়েছে অনেক প্রতিকূলতার মধ্যে। 

এই চ্যানেলটি ভারতীয় সেনার পক্ষে খুবই সুবিধাজনক পরিস্থিতির সৃষ্টি করবে। তার কারণ বর্তমানে লাদাখে ভারতীয় সেনাকে প্রতি সজাগ এবং অতন্দ্র প্রহরায় নিযুক্ত থাকতে হচ্ছে। এই টানেলটির মাধ্যমে ভারতীয় সেনা পূর্বাপেক্ষা আরো অনুকূল ভাবে সেনার রসদ এবং প্রয়োজনীয় অস্ত্রশস্ত্রসহ নানা সামগ্রী অতি দ্রুত নিয়ে যেতে পারবে লাদাখে। 
এই টানেলের ভিতর দিয়ে প্রায় ২৯০০ থেকে ৩০০০ টিচার চাকা গাড়ি অথবা ১৪০০ থেকে ১৫০০ টি ট্রাক একই সাথে যাতায়াত করতে সক্ষম হবে। 
এই টানেলের ভিতর সুরক্ষার জন্য সবরকম প্রয়োজনীয় ব্যবস্থা গুলি রাখা হচ্ছে। ‌ এবং দুর্ঘটনা যাতে না ঘটে তার জন্য সব রকমের প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হচ্ছে এই অটল টানেলের ভিতর। 
আত্মনির্ভর ভারতের এক বিশেষ দৃষ্টান্ত হলো এই অটল টানেল ।





Others News

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।


এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে রাজস্থানের অন্তর্গত বাগের গ্রামে। এক মহিলাকে ধর্ষণ করার দায়ে অভিযুক্ত এক যুবককে সম্পূর্ণ নগ্ন করে তার গলায় জুতার মালা দিয়ে প্রকাশ্যে সারা গ্রাম ঘোরানো অভিযোগ উঠেছে। ওই যুবক অভিযোগ করেছে কোন রকম প্রমাণ ছাড়াই তাকে নির্যাতন করেছে গ্রামবাসীরা, যুবককে এইভাবে নির্যাতন করার জন্য,  à¦ªà§à¦°à¦¾à¦¯à¦¼ ৯ জন গ্রামবাসীকে আটক করেছে পুলিশ। 

নিগৃহীত যুবকের নাম রাকেশ রাঠোর। তার বয়স প্রায় ২৯ বছর। জানা গিয়েছে ওই গ্রামের ওই মহিলার বাড়িতে গিয়েছিল রাকেশ। বাড়ি থেকে বেরোনোর সময় তাকে নাকি হাতেনাতে ধরে ফেলেন ওই মহিলার স্বামী এবং রাকেশকে রীতিমতো হুমকি দিয়ে ছেড়ে দেয়। ‌কিন্তু পরের দিন সকাল বেলায় আবার বেশ কয়েকজন লোক নিয়ে এসে রাকেশের বাড়িতে ঢুকে পড়েন ওই মহিলার স্বামী। তার স্ত্রীকে ধর্ষণ করেছে রাকেশ এই অভিযোগের ভিত্তিতে রাকেশ কে মারধর করেন ওই মহিলার স্বামী এবং তার সাথে থাকা লোকজন, তারপরই রাকেশকে সম্পূর্ণ নগ্ন করে গোটা গ্রাম ঘোরানো হয়। 

এর পরেই ওই যুবক থানায় অভিযোগ জানায় ‌ । ওই যুবক ওই গ্রাম পঞ্চায়েতের সরকারি প্রজেক্ট এর সুপারভাইজার। তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে এই অভিযোগ করে পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করে ওই যুবক। পুলিশ তৎপর হয় এই ঘটনায় যদিও ওই মহিলার বয়ান এখনো পায়নি পুলিশ। তবে ওই যুবকের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় মোট ৯ জন গ্রামবাসীকে।