করোনা পজিটিভ ডোনাল্ড ট্রাম্প এবং তাঁর স্ত্রী মেলানিয়া

2nd October 2020 6:13 pm News
করোনা পজিটিভ ডোনাল্ড ট্রাম্প এবং তাঁর স্ত্রী মেলানিয়া


সারা পৃথিবীর বুকে আতঙ্কের এক ভয়াবহ আবহের সৃষ্টি করেছে করোনা ভাইরাস। সারা পৃথিবীতে মৃত্যুর বিভীষিকা ছড়িয়ে দিয়েছে এই মহামারী। ‌ প্রতিদিন এই মহামারীর শিকার হচ্ছেন অগুনতি মানুষজন। মৃত্যু মিছিল অব্যাহত রয়েছে। এখনো পর্যন্ত সারা বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা à§© কোটি ৪৫ লক্ষ ৪০ হাজার ৫৫২ জন। এই মহামারীর শিকার হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন, ১০ লক্ষ ২৮ হাজার ৫৬৮ জন। সুস্থ্য হয়ে উঠেছেন ২ কোটি à§«à§­ লক্ষ ৪ হাজার ২০৫ জন। ভারতেও করোনা আক্রান্তের দৈনিক পরিসংখ্যান বেশ কিছুটা কমেছে বলে জানা গিয়েছে। ভারতে মোট করোনার গ্রাসে পড়েছেন ৬৩ লক্ষ ৯৭ হাজার ৮৯৬ জন। মৃত্যু হয়েছে ৯৯ হাজার ৮৩৩ জনের। সুস্থ্য হয়েছেন à§«à§© লক্ষ ৫২ হাজার à§­à§® জন। আক্রান্তের নিরিখে বিশ্বের মধ্যে দ্বিতীয় স্থান রয়েছে ভারতের।

এদিকে জানা গিয়েছে অন্যতম একটি গুরুত্বপূর্ণ খবর। করোনার গ্রাসে পড়েছেন আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প  à¦à¦¬à¦‚ তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্প। 
এ বিষয়ে ডোনাল্ড ট্রাম্প নিজেই টুইটারে লিখেছেন যে, "আমাদের করোনা রিপোর্ট পজিটিভ হয়েছে। বর্তমানে আমরা কোয়ারেন্টাইনে আছি। আশা করছি দুজনে মিলে আমরা এই ভাইরাসকে হারাতে পারবো।"

ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা হোপ হিক্স এর রিপোর্ট আগেই পজিটিভ হয়েছিল। এই হিক্স ডোনাল্ড ট্রাম্পের সাথে একটি র‌্যালিতে অংশগ্রহণ করেছিলেন। তারপরে হিক্সের করোনা রিপোর্ট পজিটিভ হওয়ায় , ডোনাল্ড ট্রাম্প‌ তাঁর স্ত্রী মেলানিয়া করোনা পরীক্ষা করান। তারপর তারা দুজনেই পজেটিভ বলে রিপোর্ট হাতে পান। সাথে সাথেই তারা কোয়ারেন্টাইনে গিয়েছেন। 

হোপ হিক্স হলেন ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত উপদেষ্টা। ‌ তিনি ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত প্লেনে যাত্রা করেছিলেন এবং তার সঙ্গে অনেকক্ষণ সময় কাটিয়ে ছিলেন। যার ফলে তাঁর মাধ্যমেই ডোনাল্ড ট্রাম্প সংক্রামিত হয়েছেন বলে মনে করা হচ্ছে।





Others News

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।


এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে রাজস্থানের অন্তর্গত বাগের গ্রামে। এক মহিলাকে ধর্ষণ করার দায়ে অভিযুক্ত এক যুবককে সম্পূর্ণ নগ্ন করে তার গলায় জুতার মালা দিয়ে প্রকাশ্যে সারা গ্রাম ঘোরানো অভিযোগ উঠেছে। ওই যুবক অভিযোগ করেছে কোন রকম প্রমাণ ছাড়াই তাকে নির্যাতন করেছে গ্রামবাসীরা, যুবককে এইভাবে নির্যাতন করার জন্য,  à¦ªà§à¦°à¦¾à¦¯à¦¼ ৯ জন গ্রামবাসীকে আটক করেছে পুলিশ। 

নিগৃহীত যুবকের নাম রাকেশ রাঠোর। তার বয়স প্রায় ২৯ বছর। জানা গিয়েছে ওই গ্রামের ওই মহিলার বাড়িতে গিয়েছিল রাকেশ। বাড়ি থেকে বেরোনোর সময় তাকে নাকি হাতেনাতে ধরে ফেলেন ওই মহিলার স্বামী এবং রাকেশকে রীতিমতো হুমকি দিয়ে ছেড়ে দেয়। ‌কিন্তু পরের দিন সকাল বেলায় আবার বেশ কয়েকজন লোক নিয়ে এসে রাকেশের বাড়িতে ঢুকে পড়েন ওই মহিলার স্বামী। তার স্ত্রীকে ধর্ষণ করেছে রাকেশ এই অভিযোগের ভিত্তিতে রাকেশ কে মারধর করেন ওই মহিলার স্বামী এবং তার সাথে থাকা লোকজন, তারপরই রাকেশকে সম্পূর্ণ নগ্ন করে গোটা গ্রাম ঘোরানো হয়। 

এর পরেই ওই যুবক থানায় অভিযোগ জানায় ‌ । ওই যুবক ওই গ্রাম পঞ্চায়েতের সরকারি প্রজেক্ট এর সুপারভাইজার। তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে এই অভিযোগ করে পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করে ওই যুবক। পুলিশ তৎপর হয় এই ঘটনায় যদিও ওই মহিলার বয়ান এখনো পায়নি পুলিশ। তবে ওই যুবকের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় মোট ৯ জন গ্রামবাসীকে।