বাজারে উপস্থিত হলো রয়্যাল এনফিল্ড এর প্রতিদ্বন্দী হোন্ডার এই বাইক।

2nd October 2020 1:03 pm News
বাজারে উপস্থিত হলো রয়্যাল এনফিল্ড এর প্রতিদ্বন্দী হোন্ডার এই বাইক।


বর্তমান দুনিয়ায় মোটর বাইকের প্রতি আকর্ষিত নন এমন মানুষের দেখা পাওয়া দুষ্কর। ‌পৃথিবীর বাজারে বৃদ্ধিপ্রাপ্ত মোটরগাড়ি চাহিদার কথা মাথায় রেখে বিভিন্ন মোটরবাইক কোম্পানিগুলি নিত্য নতুন মডেলের উন্নত বৈশিষ্ট্যযুক্ত মোটর বাইক নিয়ে হাজির হচ্ছে। ভারতের মোটর বাইকের বাজার হচ্ছে বিশ্বের মধ্যে অন্যতম সুবিশাল এক মোটর বাইকের বাজার। ভারতের মধ্যে ও বিখ্যাত ব্র্যান্ড গুলি তাদের মোটরবাইক উৎপাদন ও বিক্রয় করে থাকে। যেমন বিখ্যাত মোটরবাইক নির্মাণ সংস্থা হোন্ডা, রয়্যাল এনফিল্ড, বাজাজ, ইয়ামাহা, কেটিএম, বেনেলি সহ আরো বেশ কয়েকটি সংস্থা ভারতের বাজারে মোটর বাইক বিক্রয় করে থাকে। ভারতীয় বাজারে বর্তমানে ক্রুজার মোটরবাইকের চাহিদা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এই ক্রুজার মোটরবাইকের দুনিয়ায় বর্তমানে একটি অন্যতম নাম হল রয়্যাল এনফিল্ড। এই ব্র্যান্ডের মোটর বাইকের প্রতি আকর্ষিত বহু তরুণ। এবারেই রয়্যাল এনফিল্ড মোটরবাইক কে টক্কর দিতে ভারতীয় বাজারে হোন্ডা হাজির করল তাদের একটি নতুন শক্তিশালী রেট্রো লুকের মোটর বাইক HONDA HNESS CB 350 DLX এবং DLX PRO

এই মোটরবাইকে ভারতীয় বাজারে উপস্থিত করা হয়েছে রয়্যাল এনফিল্ড এর প্রতিদ্বন্দ্বী হিসেবে। শক্তিশালী ভাবে তৈরী এই মোটর বাইক লম্বা দূরত্বে ক্রুজিং করার জন্য বিশেষভাবে নির্মিত হয়েছে। 

একবার চট করে দেখে নিন এই মোটর বাইক এর স্পেসিফিকেশন। 

ইঞ্জিন- এই মোটরবাইকটি তে দেওয়া হয়েছে ৩৪৮.৩৬ সিসি বিএস৬ ইঞ্জিন যা ৫৫০০ আরপিএমে ২১.০৭ পিএস পাওয়ার উৎপন্ন করবে এবং ৩০০০ আরপিএমে ৩০ এন‌এম টর্ক উৎপাদন করতে সক্ষম। একটি সিলিন্ডার দেওয়া হয়েছে। গিয়ারের সংখ্যা হল পাঁচটি। ইঞ্জিন হল এয়ার কুলড্। 

এই মোটরবাইকে দেওয়া হয়েছে à§§à§« লিটার আয়তন বিশিষ্ট একটি ফুয়েল ট্যাঙ্ক। এছাড়াও এই মোটরবাইকটির ওজন হল ১৮১ কেজি। 

এই মোটরবাইকে সুরক্ষার বিষয়টি মাথায় রেখে ডুয়েল চ্যানেল এবিএস দেওয়া হয়েছে। ট্রিপ মিটার এবং ওডোমিটার দেওয়া হয়েছে ডিজিটাল। কিন্তু রেট্রো লুক দেওয়াতে স্পিডোমিটার দেওয়া হয়েছে অ্যানালগ। 

অ্যালয় হুইলস্ বিশিষ্ট এই মোটরবাইকে সেল্ফ স্টার্টের সুবিধা পাওয়া যাবে। এই মোটরবাইকটিতে পাওয়া যাবে টুইন হাইড্রোলিক সাসপেনশন। 

পাওয়ার এবং টর্কের দিক থেকে এই মোটর বাইক টি রয়্যাল এনফিল্ড এর থেকে কিছুটা এগিয়ে রয়েছে। 

HONDA HNESS CB 350 DLX মোটরবাইক টির অন রোড দাম পড়বে à§§.৯ লাখ টাকা এবং 
HONDA HNESS CB 350 DLX PRO মোটরবাইক টির অন রোড দাম পড়বে ১.৯৫ লাখ টাকা।

Courtesy: autocarindia.com





Others News

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।

যৌন নির্যাতনের দায়ে এক যুবককে নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হলো রাজস্থানে।


এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে রাজস্থানের অন্তর্গত বাগের গ্রামে। এক মহিলাকে ধর্ষণ করার দায়ে অভিযুক্ত এক যুবককে সম্পূর্ণ নগ্ন করে তার গলায় জুতার মালা দিয়ে প্রকাশ্যে সারা গ্রাম ঘোরানো অভিযোগ উঠেছে। ওই যুবক অভিযোগ করেছে কোন রকম প্রমাণ ছাড়াই তাকে নির্যাতন করেছে গ্রামবাসীরা, যুবককে এইভাবে নির্যাতন করার জন্য,  à¦ªà§à¦°à¦¾à¦¯à¦¼ ৯ জন গ্রামবাসীকে আটক করেছে পুলিশ। 

নিগৃহীত যুবকের নাম রাকেশ রাঠোর। তার বয়স প্রায় ২৯ বছর। জানা গিয়েছে ওই গ্রামের ওই মহিলার বাড়িতে গিয়েছিল রাকেশ। বাড়ি থেকে বেরোনোর সময় তাকে নাকি হাতেনাতে ধরে ফেলেন ওই মহিলার স্বামী এবং রাকেশকে রীতিমতো হুমকি দিয়ে ছেড়ে দেয়। ‌কিন্তু পরের দিন সকাল বেলায় আবার বেশ কয়েকজন লোক নিয়ে এসে রাকেশের বাড়িতে ঢুকে পড়েন ওই মহিলার স্বামী। তার স্ত্রীকে ধর্ষণ করেছে রাকেশ এই অভিযোগের ভিত্তিতে রাকেশ কে মারধর করেন ওই মহিলার স্বামী এবং তার সাথে থাকা লোকজন, তারপরই রাকেশকে সম্পূর্ণ নগ্ন করে গোটা গ্রাম ঘোরানো হয়। 

এর পরেই ওই যুবক থানায় অভিযোগ জানায় ‌ । ওই যুবক ওই গ্রাম পঞ্চায়েতের সরকারি প্রজেক্ট এর সুপারভাইজার। তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে এই অভিযোগ করে পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করে ওই যুবক। পুলিশ তৎপর হয় এই ঘটনায় যদিও ওই মহিলার বয়ান এখনো পায়নি পুলিশ। তবে ওই যুবকের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় মোট ৯ জন গ্রামবাসীকে।