আবার এক দলিত তরুণীকে পৈশাচিক ধর্ষণ করে খুন যোগীর রাজ্যে। হাথরাসের এর পর এবার বলরামপুর। যোগীর ইস্তফা দাবি করলেন প্রিয়াঙ্কা গান্ধী

1st October 2020 1:00 pm Information
আবার এক দলিত তরুণীকে পৈশাচিক ধর্ষণ করে খুন যোগীর রাজ্যে। হাথরাসের এর পর এবার বলরামপুর। যোগীর ইস্তফা দাবি করলেন প্রিয়াঙ্কা গান্ধী


যেন এক নরক সাম্রাজ্যে পরিণত হয়েছে যোগী আদিত্যনাথের রাজ্য উত্তর প্রদেশ। পরপর হয়েই চলেছে ধর্ষণ, খুন। হাথরাসের নির্যাতিতার মৃত্যুর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই আবার উত্তরপ্রদেশের বলরামপুরে এক তরুণীকে পৈশাচিকভাবে ধর্ষণের অভিযোগ উঠল কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। ওই তরুণীকে সাংঘাতিক ভাবে জখম অবস্থায় হাসপাতালে পথে নিয়ে যাওয়ার সময় তাঁর মৃত্যু হয়। 

তরুনীর পরিবার সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে, গত মঙ্গলবার ওই তরুণী কাছ থেকে ফিরতে অনেক দেরি করছিলেন। রাতের দিকে ওই তরুণী একটি রিকশা করে বাড়ি ফেরেন, তখন দেখা যায় ওই তরুণীর সারা শরীর রক্তে ভেসে যাচ্ছে। তখনই জানা যায় কয়েকজন ব্যক্তি বাড়ি ফেরার পথে ওই তরুণীকে অপহরণ করে, তারপর তাকে একটি ঘরে নিয়ে গিয়ে পৈশাচিকভাবে ধর্ষণ করে ওই দুর্বৃত্তরা। এমনকি ওই তরুণীকে অচৈতন্য করতে একটি ইনজেকশন দেওয়া হয়। ‌ধর্ষণের পর তরুণী শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক হয়ে পড়লে ওই দুর্বৃত্তরা তরুণীকে একটি রিকশায় চাপিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। ওই অসহায় তরুনীর মা পুলিশকে জানিয়েছেন, ধর্ষণকারীরা তাঁর মেয়ের কব্জি, কোমর ভেঙে দিয়েছিলো। তাঁর মেয়ে ভালো করে দাঁড়াতেও পারছিলেন না। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যুর কোলে ঢলে পড়ে এই অসহায় তরুণী। 
এই ঘটনার কথা প্রকাশিত হতেই আবার চাঞ্চল্য সৃষ্টি হয়েছে সারা দেশজুড়ে। হাথরাসের গণধর্ষণের কান্ডে নির্যাতিতা তরুণীর মৃত্যুর পর আবার যোগীর রাজ্যে আরেক দলিত তরুণীর গণধর্ষণ এবং মৃত্যুর ঘটনা সারা দেশকে নাড়িয়ে দিয়েছে। বহু মানুষ প্রতিবাদের পথে সামিল হয়েছেন, অনেকেই প্রতিবাদে ফেটে পড়েছেন রাস্তায়। 

কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী যোগী সরকারের পদত্যাগের দাবি জানিয়েছেন। কংগ্রেস নেতা রাহুল গান্ধীও কড়া ভাষায় আক্রমণ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কে। উত্তরপ্রদেশে বলরামপুরে এই নাটকীয় এবং বর্বর ঘটনায় এখনো পর্যন্ত দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

হাথরাসের গণধর্ষণকাণ্ডে অতিসত্বর ব্যবস্থা নেওয়ার জন্য মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সারাদেশে বৃহত্তর  à¦¬à¦¿à¦•্ষোভের মুখে পড়ে যোগী আদিত্যনাথ তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছেন। সারাদেশ ফুঁসছে পরপর এই ঘটনায়। সকলেই বলছেন চরম অরাজক এবং অব্যবস্থার রাজ্যে পরিণত হয়েছে উত্তর প্রদেশ।





Others News

এই ঠান্ডায় দাঁতের ব্যাথায় জেরবার? বাড়িতেই কিছু জিনিসের সাহায্য দূর করুন দাঁতের ব্যাথা

এই ঠান্ডায় দাঁতের ব্যাথায় জেরবার? বাড়িতেই কিছু জিনিসের সাহায্য দূর করুন দাঁতের ব্যাথা


এবারের ঠান্ডা আগের থেকে অনেকটাই প্রবলভাবে পড়েছে।  à¦¶à§€à¦¤à¦•ালে শরীরে দেখা যায় বেশ কিছু সমস্যা। বিশেষ করে শীতকালে দাঁতের ব্যথায় অনেকেই কষ্ট পান । কিন্তু অনেকেই এই দাঁতের ব্যথা থেকে অব্যাহতি পাওয়ার জন্য ঘনঘন পেনকিলার খেয়ে থাকেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ঘনঘন পেইনকিলার খাওয়া শরীরকে ঠেলে দিতে পারে নানা ধরনের সমস্যার দিকে। তাই ঘনঘন পেইনকিলার না খেয়ে, বাড়িতেই বসে মোকাবিলা করতে পারেন দাঁতের ব্যথার। 
যেমন, 

à§§) আদা দাঁতের ব্যাথা সারাতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাড়িতে একটুকরো আদা নিয়ে সেটা ভালোভাবে চিবিয়ে নিন। তারপরে যে দাঁতটি র জায়গায় ব্যাথা রয়েছে সেই দাঁতের গোড়ায় ভালোভাবে ওই চিবিয়ে নেওয়া আদা রেখে দিন। আস্তে আস্তে ব্যাথা অনেকটাই  à¦¹à§à¦°à¦¾à¦¸ পাবে । 

২) রসুন যথেষ্ট কাজ দেয় দাঁতের ব্যাথা সারাতে। যে দাঁতটি তে ব্যাথা থাকবে সেই দাঁতের গোড়ায় রসুন থেঁতো করে তার রস লাগিয়ে দিন। যার ফলে কিছুক্ষণের মধ্যেই ওই দাঁতের যন্ত্রণা অনেকটাই প্রশমিত হবে। 

৩) পেয়ারা পাতার রস থেঁতো করে লাগিয়ে নিন যন্ত্রণা হতে থাকা দাঁতের গোড়ায়। এর ফলে খুব তাড়াতাড়িই দাঁতের যন্ত্রণা প্রশমিত হবে।

৪) লবঙ্গ গুঁড়ো করে সেটি নারকোল তেলের সাথে মিশিয়ে সেটা যন্ত্রণা হতে থাকা দাঁতের গোড়ায় লাগিয়ে নিন। এই মিশ্রণটি খুব দ্রুত দাঁতের ব্যাথা কমিয়ে দেয়।