ভয়াবহ আকার নিচ্ছে করোনা সংক্রমণ। দেখুন কি পরিসংখ্যান প্রকাশ করল রয়টার্স?

1st October 2020 11:32 am Information
ভয়াবহ আকার নিচ্ছে করোনা সংক্রমণ। দেখুন কি পরিসংখ্যান প্রকাশ করল রয়টার্স?


সারা পৃথিবীর বুকে আতঙ্কের এক ভয়াবহ আবহের সৃষ্টি করেছে করোনা ভাইরাস। সারা পৃথিবীতে মৃত্যুর বিভীষিকা ছড়িয়ে দিয়েছে এই মহামারী। ‌ প্রতিদিন এই মহামারীর শিকার হচ্ছেন অগুনতি মানুষজন। মৃত্যু মিছিল অব্যাহত রয়েছে। এখনো পর্যন্ত সারা বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪১ লক্ষ ৫৯ হাজার ৫১২ জন। এই মহামারীর শিকার হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন, ১০ লক্ষ ১৮ হাজার ৭৯৩ জন। সুস্থ্য হয়ে উঠেছেন ২ কোটি ৫৪ লক্ষ ৩০ হাজার ৬৪৩ জন। সারাবিশ্বে দৈনিক প্রায় ৫৩০০ জনের‌ও বেশি মানুষ করোনাই মৃত্যুর কোলে ঢলে পড়ছে, এবং প্রতি ঘন্টায় মারা যাচ্ছে প্রায় ২২০ জনেরও বেশি মানুষ। প্রতি সেকেন্ডে একজন নাকি মারা যাচ্ছে করোনায়। এমনটাই ভয়াবহ তথ্য প্রকাশ করল রয়টার্স। করোনায় মৃত্যুর প্রায় ৪০% এর‌ও বেশী মৃত্যু হয়েছে ভারত, ব্রাজিল এবং আমেরিকায়। তবে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা বেশ কিছুটা কমেছে বলে জানা গিয়েছে। 
ভারতেও করৈনা আক্রান্তের দৈনিক পরিসংখ্যান বেশ কিছুটা কমেছে বলে জানা গিয়েছে। ভারতে মোট করোনার গ্রাসে পড়েছেন ৬৩ লক্ষ ১২ হাজার ৫৮৪ জন। মৃত্যু হয়েছে ৯৮ হাজার ৭০৮ জনের। সুস্থ্য হয়েছেন ৫২ লক্ষ ৭৩ হাজার ২০১ জন। আক্রান্তের নিরিখে বিশ্বের মধ্যে দ্বিতীয় স্থান রয়েছে ভারতের। ভারতের মধ্যে আক্রান্তের নিরিখে প্রথমে রয়েছে মহারাষ্ট্র। 

প্রতিটি মানুষকে বর্তমানে অত্যন্ত সচেতন থাকতে হবে। সকলকে নির্দিষ্ট শারীরিক দূরত্ব মেনে চলতে হবে।





Others News

এই ঠান্ডায় দাঁতের ব্যাথায় জেরবার? বাড়িতেই কিছু জিনিসের সাহায্য দূর করুন দাঁতের ব্যাথা

এই ঠান্ডায় দাঁতের ব্যাথায় জেরবার? বাড়িতেই কিছু জিনিসের সাহায্য দূর করুন দাঁতের ব্যাথা


এবারের ঠান্ডা আগের থেকে অনেকটাই প্রবলভাবে পড়েছে।  শীতকালে শরীরে দেখা যায় বেশ কিছু সমস্যা। বিশেষ করে শীতকালে দাঁতের ব্যথায় অনেকেই কষ্ট পান । কিন্তু অনেকেই এই দাঁতের ব্যথা থেকে অব্যাহতি পাওয়ার জন্য ঘনঘন পেনকিলার খেয়ে থাকেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ঘনঘন পেইনকিলার খাওয়া শরীরকে ঠেলে দিতে পারে নানা ধরনের সমস্যার দিকে। তাই ঘনঘন পেইনকিলার না খেয়ে, বাড়িতেই বসে মোকাবিলা করতে পারেন দাঁতের ব্যথার। 
যেমন, 

১) আদা দাঁতের ব্যাথা সারাতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাড়িতে একটুকরো আদা নিয়ে সেটা ভালোভাবে চিবিয়ে নিন। তারপরে যে দাঁতটি র জায়গায় ব্যাথা রয়েছে সেই দাঁতের গোড়ায় ভালোভাবে ওই চিবিয়ে নেওয়া আদা রেখে দিন। আস্তে আস্তে ব্যাথা অনেকটাই  হ্রাস পাবে । 

২) রসুন যথেষ্ট কাজ দেয় দাঁতের ব্যাথা সারাতে। যে দাঁতটি তে ব্যাথা থাকবে সেই দাঁতের গোড়ায় রসুন থেঁতো করে তার রস লাগিয়ে দিন। যার ফলে কিছুক্ষণের মধ্যেই ওই দাঁতের যন্ত্রণা অনেকটাই প্রশমিত হবে। 

৩) পেয়ারা পাতার রস থেঁতো করে লাগিয়ে নিন যন্ত্রণা হতে থাকা দাঁতের গোড়ায়। এর ফলে খুব তাড়াতাড়িই দাঁতের যন্ত্রণা প্রশমিত হবে।

৪) লবঙ্গ গুঁড়ো করে সেটি নারকোল তেলের সাথে মিশিয়ে সেটা যন্ত্রণা হতে থাকা দাঁতের গোড়ায় লাগিয়ে নিন। এই মিশ্রণটি খুব দ্রুত দাঁতের ব্যাথা কমিয়ে দেয়।