ক্ষতিকারক সিগারেটের নেশা বর্জন করতে চাইলে অনুসরণ করুন এই পদ্ধতি গুলি

28th September 2020 6:59 pm Information
ক্ষতিকারক সিগারেটের নেশা বর্জন করতে চাইলে অনুসরণ করুন এই পদ্ধতি গুলি


বর্তমানে বহু সংখ্যক মানুষ ধূমপানে আসক্ত। বিড়ি থেকে শুরু করে সিগারেট, গাঁজা প্রভৃতির মাধ্যমে ধূমপান করেন অসংখ্য মানুষ। অনেকেই সারাদিনের ব্যস্ততার মধ্যে একটু আমেজ উপভোগ করার মাধ্যম হিসেবে বেছে নেন বিড়ি-সিগারেট কে। কিন্তু আমরা সকলেই জানি, ক্ষনিকের আমেজ দিলেও এই ধূমপায়ী বস্তুগুলি আমাদের শরীরের চরম ক্ষতি ছাড়া আর কোনোরূপ উপকার সাধন করে না। বর্তমানে প্রতিটি দেশের সরকার তাদের অধিবাসীদের ধূমপানের বদ অভ্যাস ছাড়ার জন্য সচেতনতা বৃদ্ধির ওপর জোর দিয়েছে। বাদ যায়নি আমাদের ভারত সরকার‌ও। ভারত সরকার রীতিমতো টেলিভিশন থেকে শুরু করে সোশ্যাল মিডিয়াতেও জোরদার প্রচার চালাচ্ছে সিগারেট বর্জন করার লক্ষ্যে। শরীরের ফুসফুস থেকে শুরু করে হৃদপিণ্ড সমস্ত কিছুর ভয়াবহ ক্ষতি সাধন করে এই বিড়ি সিগারেট। তাই যারা ধূমপান করেন তারা যদি অবিলম্বে এই বদ অভ্যাস ত্যাগ করতে পারেন তাহলে তাদের আয়ু আরো বাড়তে পারে। পরিসংখ্যানে দেখা গিয়েছে, একটি সিগারেট একজন মানুষের ১১ মিনিট আয়ু কমিয়ে দেয়। তাই আজ‌ই ত্যাগ করুন এই বদ অভ্যাস। 

সিগারেটের অভ্যাস যদি ছাড়তে চান তাহলে আপনার হাতের কাছেই আছে এক দারুন উপায়। সিগারেট ছাড়তে প্রতিদিন খান একটি করে কলা। তার কারণ কলার মধ্যে রয়েছে ম্যাগনেসিয়াম, ভিটামিন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ উপাদান। শরীর থেকে নিকোটিন কে দূরীভূত করতে সাহায্য করে কলা। তাই প্রত্যেকদিন যদি আপনার খাদ্য তালিকায় একটি করে কলা রাখতে পারেন তাহলে অচিরেই আপনি ধুমপান থেকে নিজেকে গুটিয়ে রাখতে পারবেন। প্রতিদিনের কর্ম ব্যস্ত জীবনের মধ্যে যদি নিজেকে আবার পরিপূর্ণরূপে সতেজ করতে চান তাহলে ধূমপান করার কোন দরকার নেই। একটু মধু এবং তার সাথে দুধ নিয়ে মিশিয়ে নিয়ে খেতে পারেন। এর ফলে আপনার মন হয়ে উঠবে ফুরফুরে। কলার মধ্যে থাকে এক ধরনের অ্যামাইনো অ্যাসিড যার নাম ট্রিপটোফ্যান , এটি তৈরি করে সেরোটোনিন যৌগ, যা মানব শরীরে মস্তিষ্ককে শান্ত রাখতে সহায়তা করে। এছাড়াও প্রতিদিন একটি করে কলা খেলে সিগারেটের নেশা দূর হওয়ার পাশাপাশি মানব শরীরের অস্থি মজবুত হয়। দৃষ্টিশক্তি কে ভালো রাখতে সাহায্য করে কলা। নিয়মিত খাদ্যতালিকায় কলা রাখলে মানব শরীরের অতিরিক্ত ফ্যাট দূরীভূত হয়।





Others News

এই ঠান্ডায় দাঁতের ব্যাথায় জেরবার? বাড়িতেই কিছু জিনিসের সাহায্য দূর করুন দাঁতের ব্যাথা

এই ঠান্ডায় দাঁতের ব্যাথায় জেরবার? বাড়িতেই কিছু জিনিসের সাহায্য দূর করুন দাঁতের ব্যাথা


এবারের ঠান্ডা আগের থেকে অনেকটাই প্রবলভাবে পড়েছে।  শীতকালে শরীরে দেখা যায় বেশ কিছু সমস্যা। বিশেষ করে শীতকালে দাঁতের ব্যথায় অনেকেই কষ্ট পান । কিন্তু অনেকেই এই দাঁতের ব্যথা থেকে অব্যাহতি পাওয়ার জন্য ঘনঘন পেনকিলার খেয়ে থাকেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ঘনঘন পেইনকিলার খাওয়া শরীরকে ঠেলে দিতে পারে নানা ধরনের সমস্যার দিকে। তাই ঘনঘন পেইনকিলার না খেয়ে, বাড়িতেই বসে মোকাবিলা করতে পারেন দাঁতের ব্যথার। 
যেমন, 

১) আদা দাঁতের ব্যাথা সারাতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাড়িতে একটুকরো আদা নিয়ে সেটা ভালোভাবে চিবিয়ে নিন। তারপরে যে দাঁতটি র জায়গায় ব্যাথা রয়েছে সেই দাঁতের গোড়ায় ভালোভাবে ওই চিবিয়ে নেওয়া আদা রেখে দিন। আস্তে আস্তে ব্যাথা অনেকটাই  হ্রাস পাবে । 

২) রসুন যথেষ্ট কাজ দেয় দাঁতের ব্যাথা সারাতে। যে দাঁতটি তে ব্যাথা থাকবে সেই দাঁতের গোড়ায় রসুন থেঁতো করে তার রস লাগিয়ে দিন। যার ফলে কিছুক্ষণের মধ্যেই ওই দাঁতের যন্ত্রণা অনেকটাই প্রশমিত হবে। 

৩) পেয়ারা পাতার রস থেঁতো করে লাগিয়ে নিন যন্ত্রণা হতে থাকা দাঁতের গোড়ায়। এর ফলে খুব তাড়াতাড়িই দাঁতের যন্ত্রণা প্রশমিত হবে।

৪) লবঙ্গ গুঁড়ো করে সেটি নারকোল তেলের সাথে মিশিয়ে সেটা যন্ত্রণা হতে থাকা দাঁতের গোড়ায় লাগিয়ে নিন। এই মিশ্রণটি খুব দ্রুত দাঁতের ব্যাথা কমিয়ে দেয়।